নেপালে মহা বিপর্যয়: চৌলানি নদীতে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ গতিপথ, তৈরি হচ্ছে প্রলয়ঙ্করী ‘জলবোমা’! – এবেলা

নেপালে মহা বিপর্যয়: চৌলানি নদীতে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ গতিপথ, তৈরি হচ্ছে প্রলয়ঙ্করী ‘জলবোমা’! – এবেলা

এবেলা ডেস্কঃ

নেপালের আপি হিমাল এলাকায় ভয়াবহ ভূমিধসের জেরে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিপুল পরিমাণ পাথর ও কাদামাটি এসে পড়ার কারণে চৌলানি নদীর (যা চামেলিয়া নামেও পরিচিত) গতিপথ আংশিক অবরুদ্ধ হয়ে পড়েছে। সেখানে দ্রুত জল, মাটি ও ধ্বংসাবশেষ জমে হড়পা বানের এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে। নদীটি সম্পূর্ণ অবরুদ্ধ হলে পরবর্তী সময়ে বিশাল জলরাশি একসঙ্গে আছড়ে পড়ে প্রলয়ঙ্করী ‘জলরোষ’ তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপাল-ভারত সীমান্তে আপি হিমাল থেকে উৎপন্ন হয়ে মহাকালী নদীতে মেশা এই চৌলানি নদী অববাহিকার বিপুল অংশ এখন চরম হুমকির মুখে পড়েছে।

পরিস্থিতির ভয়াবহতা বিচারে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতায় থাকতে বলা হয়েছে। সুদূরপশ্চিমের মুখ্যমন্ত্রী খাগরাজ ভট্ট প্রশাসনকে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার পূর্ণ প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন এবং চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। বর্তমান নদীর জলস্তর স্বাভাবিক থাকলেও, যেকোনো দুর্যোগ এড়াতে বালাঞ্চের নেপাল চামেলিয়া জলবিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা কর্মীদের নদী নজরদারিতে মোতায়েন করা হয়েছে। সেনা ও স্থানীয় পুলিশ সার্বক্ষণিক পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *