নৈহাটি হাসপাতালে ২ কোটির টেন্ডার পেলেন প্রাক্তন বিধায়ক! দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু – এবেলা
July 11, 2026

এবেলা ডেস্কঃ
নৈহাটি হাসপাতালে ‘স্মার্ট ওপিডি’ নির্মাণের জন্য সাংসদ তহবিলের ২ কোটি টাকার টেন্ডার পেয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে। এই কাজের বরাত তিনি কীভাবে পেলেন এবং বরাদ্দ অর্থে সঠিকভাবে কাজ হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বর্তমান বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগের ভিত্তিতে গোটা প্রক্রিয়ার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।
জেলাশাসক শিল্পা গৌরীসারিয়ার কাছে তদন্তের দাবি জানানোর পর সাংসদ পার্থ ভৌমিকও সম্পূর্ণ খরচের হিসাব খতিয়ে দেখার কথা বলেছেন। এ বিষয়ে প্রাক্তন বিধায়কের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, রাজ্য স্বাস্থ্যদপ্তরের ১ কোটি ৬৩ লক্ষ টাকা বরাদ্দে হাসপাতালের জরাজীর্ণ ভবনের মেরামতির কাজও ইতিমধ্যে শুরু হয়েছে।
