পথচারীদের নিরাপত্তায় চরম গাফিলতি! কেন্দ্রকে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি, ‘পদক্ষেপ না করলে আমরাই ধর্নায় বসব’ – এবেলা

পথচারীদের নিরাপত্তায় চরম গাফিলতি! কেন্দ্রকে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি, ‘পদক্ষেপ না করলে আমরাই ধর্নায় বসব’ – এবেলা

এবেলা ডেস্কঃ

শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে দিল্লির মথুরা রোডে পথচারীদের পরিকাঠামো সংক্রান্ত মামলার শুনানি ছিল। দিল্লি হাইকোর্টের মোড় ও ন্যাশনাল জ্যুলজিক্যাল পার্কের কাছে রাস্তা পারাপারে প্রয়োজনীয় সুবিধার অভাব নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত। আদালতের স্পষ্ট বার্তা, বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও পরিস্থিতির উন্নতি না হলে ২৫ নভেম্বরের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ করতে হবে। অন্যথায় মুখ্যসচিবকে তলব করা হবে এবং সমস্যা না মেটালে অতিরিক্ত সলিসিটর জেনারেলকে সঙ্গে নিয়ে হাইকোর্টের বাইরে অবস্থানে বসবেন খোদ বিচারপতিরা। যদিও আইনি মহলের একাংশের মতে, বিচারপতির এই মন্তব্যটি হালকা মেজাজেই করা হয়েছে।

হাইকোর্টের সংলগ্ন ওই ব্যস্ত ক্রসিংয়ে পথচারীদের নিরাপদে যাতায়াতের জন্য ট্রাফিক সিগন্যাল সহ গাড়ির গতি নিয়ন্ত্রণে বাম্পার এবং রাম্বল স্ট্রিপ বসানোর দাবি ওঠে। এর আগে আদালতের নির্দেশের পর কেন্দ্র একটি উচ্চপর্যায় কমিটি গঠন করলেও কাজের কাজ কতদূর হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলে বেঞ্চ। নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির সুরাহা না হলে কঠোর পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *