পাঞ্জাবে সমাজকর্মী খুনে যোগী মডেলের বুলডোজার পদক্ষেপ, কাঠগড়ায় আপ সরকার – এবেলা

পাঞ্জাবে সমাজকর্মী খুনে যোগী মডেলের বুলডোজার পদক্ষেপ, কাঠগড়ায় আপ সরকার – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের একটি ওষুধের দোকানে রমরমিয়ে চলা মাদকের কারবারের প্রতিবাদ করায় পারবিন্দর সিং ঝোটা নামে এক সমাজকর্মীকে গুলি করে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে এই ভয়াবহ হত্যাকাণ্ডের সময় গোটা বিষয়টি লাইভ করছিলেন নিহত ব্যক্তি নিজেই। দোকানের এক কর্মীকে মাদক বিক্রি নিয়ে প্রশ্ন করার পরই দোকান মালিক অশ্বিনী কুমারের সঙ্গে তাঁর তীব্র বচসা শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত দোকান মালিক প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে পারবিন্দরকে লক্ষ্য করে গুলি চালায়, যার ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরেই পালিয়ে যাওয়া অভিযুক্তকে রাজস্থান থেকে গ্রেপ্তার করে পাঞ্জাবে ফিরিয়ে আনা হয়।

ঘটনার আকস্মিকতায় চরম ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ এবং অভিযুক্তের দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, অভিযুক্ত অশ্বিনী কুমারের বাসভবনের অবৈধভাবে নির্মিত অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে মানসা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার ছিলেন মৃত সমাজকর্মী। এদিকে এই হত্যাকাণ্ডের জেরে পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাসক দল আপ সরকারের বিরুদ্ধে একযোগে আক্রমণ শাণিত করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। পুলিশ পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *