পুজো থেকে ছট পুজো— যাত্রীদের ভিড় সামাল দিতে স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল, রইল সম্পূর্ণ টাইমটেবিল – এবেলা

এবেলা ডেস্কঃ
September 14, 20263:33 pm
দুর্গাপুজোর আর মাত্র হাতে গোনা কিছুদিন বাকি। উৎসবের এই মরশুমে ঘরমুখী মানুষের যাতায়াত সহজ করতে এবং অতিরিক্ত ভিড় সামাল দিতে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল ভারতীয় রেল। বিশেষ করে পুজো থেকে শুরু করে দিওয়ালি এবং ছট পুজো পর্যন্ত এই ট্রেনগুলির পরিষেবা চালু থাকবে, ফলে বিপুল সুবিধা পাবেন যাত্রীরা। কোন কোন রুটে এবং কবে এই ট্রেনগুলি চলাচল করবে, দেখে নিন তার সম্পূর্ণ তালিকা।
১. হাওড়া-রক্সৌল-হাওড়া স্পেশাল এক্সপ্রেস (০৩০৪১/০৩০৪২): পুজো এবং ছট পুজোর কথা মাথায় রেখে এই রুটে বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- ০৩০৪১ হাওড়া-রক্সৌল স্পেশাল: অক্টোবর মাসের ১৫, ২২, ২৯ তারিখ এবং নভেম্বর মাসের ৫, ১২, ১৯ ও ২৮ তারিখ প্রতি বৃহস্পতিবার হাওড়া থেকে ছাড়বে।
- ০৩০৪২ রক্সৌল-হাওড়া স্পেশাল: অক্টোবর মাসের ১৬, ২৩, ৩০ তারিখ এবং নভেম্বর মাসের ৬, ১৩, ২০ ও ২৭ তারিখ রক্সৌল থেকে ফিরতি পথে ছাড়বে।
২. হাওড়া-রক্সৌল-হাওড়া স্পেশাল এক্সপ্রেস (০৩০৪৩/০৩০৪৪):
- ০৩০৪৩ হাওড়া-রক্সৌল স্পেশাল: অক্টোবর মাসের ১৭, ২৪, ৩১ তারিখ এবং নভেম্বর মাসের ৭, ১৪, ২১ ও ২৮ তারিখ প্রতি শনিবার হাওড়া থেকে ছাড়বে।
- ০৩০৪৪ রক্সৌল-হাওড়া স্পেশাল: অক্টোবর মাসের ১৮, ২৫ তারিখ এবং নভেম্বর মাসের ১, ৮, ১৫, ২২ ও ২৯ তারিখ প্রতি রবিবার রক্সৌল থেকে ছাড়বে।
৩. হাওড়া-লাম্বডিং-হাওড়া স্পেশাল এক্সপ্রেস (০৩০০৫/০৩০০৬):
- ০৩০০৫ হাওড়া-লাম্বডিং স্পেশাল: উৎসবের মরশুমে প্রতি শুক্রবার অর্থাৎ অক্টোবর মাসের ১৬, ২৩, ৩০ তারিখ এবং নভেম্বর মাসের ৬, ১৪, ২০ ও ২৭ তারিখ চালানো হবে।
- ০৩০০৬ লাম্বডিং-হাওড়া স্পেশাল: অক্টোবর মাসের ১৭, ২৪, ৩১ তারিখ এবং নভেম্বর মাসের ৭, ১৪, ২১ ও ২৮ তারিখ ফিরতি পথে চলবে।
৪. কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি (NJP) স্পেশাল ট্রেন: পুজোর ব্যাপক ভিড় সামাল দিতে কলকাতা এবং এনজেপি (NJP)-র মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আগামী ১৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত নির্দিষ্ট ৩৩ দিনের মধ্যে প্রতি শনি ও রবিবার এই ট্রেনটি চলাচল করবে।
- ০৩১২৯ কলকাতা-NJP পুজো স্পেশাল: কলকাতা থেকে প্রতি শনি ও রবিবার রাত ১১টা ১০ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ১০টা ৪৫ মিনিটে NJP পৌঁছবে।
- ০৩১৩(০) NJP-কলকাতা পুজো স্পেশাল: ১৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রতি রবিবার ও সোমবার দুপুর ১২টা ৪৫ মিনিটে NJP থেকে ছেড়ে রাত ১২টা ৪০ মিনিটে কলকাতা স্টেশন এসে পৌঁছবে।
