পুজোর বাকি মাত্র ৯৯ দিন, রাজ্য বদলাতেই বড়সড় উদ্বেগে কলকাতার পুজো উদ্যোক্তারা – এবেলা

পুজোর বাকি মাত্র ৯৯ দিন, রাজ্য বদলাতেই বড়সড় উদ্বেগে কলকাতার পুজো উদ্যোক্তারা – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে সরকার পরিবর্তনের পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা নিয়ে উদ্যোক্তাদের মনে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। খুঁটিপুজো শেষ হলেও সরকারের নির্দিষ্ট নির্দেশিকা বা এসওপির অপেক্ষায় রয়েছেন চোরবাগান সার্বজনীন ও বাদামতলা আষাঢ় সংঘের মতো কলকাতার নামকরা পুজো কমিটিগুলি। তবে বিজ্ঞাপন ও অস্থায়ী দোকান নিয়ে জল্পনার মাঝেই কুমোরটুলিতে মাটির সমস্যা কাটিয়ে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে উৎসবের প্রস্তুতি নির্বিঘ্ন রাখতে বর্তমান বিজেপি সরকারের কাছে ‘এক জানালা ব্যবস্থা’ বা ওয়ান উইনডো সিস্টেম বজায় রাখার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। বাম আমলের মতো পুলিশ, দমকল ও কর্পোরেশনে আলাদাভাবে না ছুটে আগের সরকারের এই সফল পদ্ধতি এবং বিদ্যুৎ মাশুলে ছাড় চান তারা। ফোরাম ফর দুর্গোৎসবের সভাপতি সন্দীপন বন্দ্যোপাধ্যায় অবশ্য সরকারের কাছ থেকে সবরকম সহযোগিতার আশা প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *