পুতিনের ১ বিলিয়ন ডলারের রাজপ্রাসাদে ইউক্রেনের ড্রোন হামলা, চূর্ণ এস-৪০০ ডিফেন্স সিস্টেম! – এবেলা

পুতিনের ১ বিলিয়ন ডলারের রাজপ্রাসাদে ইউক্রেনের ড্রোন হামলা, চূর্ণ এস-৪০০ ডিফেন্স সিস্টেম! – এবেলা

এবেলা ডেস্কঃ

কৃষ্ণসাগরের তীরে অবস্থিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ১০ হাজার কোটি টাকা (১ বিলিয়ন ডলার) মূল্যের অতি-বিলাসবহুল ‘গেলেনঝিক’ প্যালেসে নজিরবিহীন বিধ্বংসী হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনা। এতদিন দুর্ভেদ্য সুরক্ষাবলয়ে ঘেরা এই প্রাসাদটি ক্রমাগত ড্রোন ও মিসাইল আক্রমণের মুখে পড়ে মারাত্মক অস্তিত্ব সংকটে পড়েছে। স্যাটেলাইট চিত্রে স্পষ্ট যে, ক্রেমলিনের ক্ষমতা ও অহঙ্কারের প্রতীক এই প্রাসাদটি এখন প্রায় রক্ষাকবচহীন।

হামলার মূল চিত্র ও ক্ষয়ক্ষতি গত ৭ থেকে ১০ আগস্টের মধ্যে দফায় দফায় চালোনো এই হামলায় প্রাসাদের নিরাপত্তার দায়িত্বে থাকা বিখ্যাত ‘ভোলনা কুপল গ্যারান্ট ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম’ এবং রাশিয়ার সর্বাধুনিক ‘এস-৪০০ অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইল সিস্টেম’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দূরপাল্লার ড্রোন ও ক্রুজ মিসাইল ব্যবহার করে প্রাসাদের চারপাশের ২০ কিলোমিটার এলাকার পুরো ডিফেন্স সিস্টেম গুঁড়িয়ে দিয়েছে কিভ।

পরিস্থিতি এতটাই সংকটজনক যে স্থানীয় মেয়র সংলগ্ন এলাকায় ‘টোটাল ক্লোজার’ ঘোষণা করেছেন। সাধারণ মানুষের জন্য সড়ক ও জলপথে যাতায়াত সহ সমুদ্র সৈকতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

প্রাসাদের বৈশিষ্ট্য ও সামরিক রণনীতি প্রায় ১৭,৭০০ বর্গফুটের এই বিশাল রাজপ্রাসাদটিতে ক্যাসিনো, থিয়েটার এবং আইস প্যালেসের পাশাপাশি মাটির নিচে ১৬ তলা গভীর পরমাণু বোমা প্রতিরোধী বাঙ্কার ও গোপন সুড়ঙ্গ রয়েছে।

সামরিক বিশেষজ্ঞদের মতে, ইউক্রেন এখন সরাসরি যুদ্ধের পাশাপাশি রাশিয়ার অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ পরিকাঠামো ধ্বংস করার নতুন রণনীতি গ্রহণ করেছে। পুতিনের দোরগোড়ায় এই আঘাত হানার মাধ্যমে কিভ পরিষ্কার বার্তা দিল—রাশিয়ার কোনো সুরক্ষাবলয়ই আর সম্পূর্ণ নিরাপদ নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *