তিনি বৃদ্ধ হলেন…, ১৫ বছর পার করেও বিরাট প্রতারককে ধরেই ফেলল পুলিশ! – এবেলা

এবেলা ডেস্কঃ
পালিয়েও শেষরক্ষা হলো না। তোলাবাজির অভিযোগে ৭২ বছর বয়সে গ্রেপ্তার হলেন হরি সিং শেখাওয়াত। দীর্ঘ ১৫ বছর ধরে তল্লাশি চালানোর পর অবশেষে এই মূল অভিযুক্তকে পাকড়াও করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। রাজস্থানের জয়পুরের বাসিন্দা ধৃত এই ব্যক্তিকে ২০১৬ সালেই আদালত মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছিল। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সালে যে সংস্থায় তিনি কাজ করতেন, সেখানেই জোর করে চাঁদা আদায় ও জুলুমের গুরুতর অভিযোগ ওঠে। সেই বছরই থানায় এফআইআর দায়ের হওয়ার পর থেকে তিনি আদালতের শুনানিতে হাজিরা এড়িয়ে চলছিলেন এবং বারবার নিজের ঠিকানা পরিবর্তন করছিলেন।
দীর্ঘ তদন্তের পর পুলিশ জানতে পারে যে গ্রেপ্তারি এড়াতে তিনি প্রথমে গুজরাট এবং পরবর্তীতে রাজস্থানে আত্মগোপন করেছিলেন। সমস্ত তথ্য ও প্রযুক্তিগত সূত্রকে কাজে লাগিয়ে পুলিশ অবশেষে জয়পুরের তাঁর স্থায়ী ঠিকানা থেকেই তাঁকে গ্রেপ্তার করে। তদন্তে জানা গিয়েছে, শেখাওয়াত একাধিক বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন এবং ২০০৮ সালে একটি নামী কো ম্পা নির টাকা আত্মসাৎ করেই তিনি পালিয়ে যান। দিল্লি, গুজরাট, হরিয়ানা ও রাজস্থান চষে ফেলার পর অবশেষে ১৫ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আইনের জালে ধরা পড়লেন এই পলাতক অভিযুক্ত।
