পেনশনের টাকা তুলতে গিয়ে চোখ চড়কগাছ, বৃদ্ধের অ্যাকাউন্টে জমা ৭৫৯ কোটি টাকা! – এবেলা

এবেলা ডেস্কঃ
বিহারের মুজাফফরপুরে ভাতার টাকায় সংসার চালানো ৮২ বছর বয়সি কমেশ্বর মিশ্র ও তাঁর বিশেষভাবে সক্ষম ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলেছে প্রায় ১৫০০ কোটি টাকা! রবিবার স্থানীয় কমন সার্ভিস সেন্টারে ভাতার টাকা তুলতে গিয়ে তাঁরা দেখেন, কমেশ্বরের অ্যাকাউন্টে জমা রয়েছে ৭৫৯ কোটিরও বেশি টাকা। দুজনের অ্যাকাউন্ট মিলিয়ে টাকার পরিমাণ প্রায় ১৫০০ কোটি। অভাবনীয় এই বিপুল অঙ্ক দেখে কার্যত হতবাক হয়ে যান তাঁরা।
অভাবের সংসারে দিন কাটানো কমেশ্বর জানান, এই বিপুল অর্থ তাঁদের নয়। টাকা কীভাবে অ্যাকাউন্টে এল, সে বিষয়ে তাঁরা সম্পূর্ণ অন্ধকারে। বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনি ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত কোনো বড় ত্রুটির কারণেই অ্যাকাউন্টে এই অস্বাভাবিক অঙ্ক দেখাচ্ছে। তবে ব্যাঙ্কের তরফ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
