ফায়ার সেফটিতে গলদ: ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নির্দেশ দমকলের – এবেলা

এবেলা ডেস্কঃ
অগ্নিনির্বাপণ সংক্রান্ত নিয়ম যথাযথভাবে না মানায় খাস কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করার নির্দেশ দিল দমকল বিভাগ। ফায়ার সেফটি লঙ্ঘনের অভিযোগে বহুতলটির ৭ম ও ৮ম তলা এবং বেসমেন্ট অবিলম্বে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
তোলাবাজির তদন্তে পুলিশ, তৃণমূল নেতার কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া মগরাহাট-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা তৌসিফ আহমেদকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্তের পুনর্নির্মাণ করেছে পুলিশ। তল্লাশি চালিয়ে অভিযুক্ত নেতার কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র এবং নয়টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
যাদবপুরে অসামাজিক কাজের প্রতিবাদ করে আক্রান্ত ২ বিজেপি কর্মী কলকাতার যাদবপুর এলাকায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় সৌম্যদীপ সাহা ও রাতুল মণ্ডল নামে দুই বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা।
