বকেয়া ডিএ মামলা: ইন্দু মালহোত্রা কমিটিকে ফের চিঠি যৌথ মঞ্চের, জট কি কাটবে এবার? – এবেলা

বকেয়া ডিএ মামলা: ইন্দু মালহোত্রা কমিটিকে ফের চিঠি যৌথ মঞ্চের, জট কি কাটবে এবার? – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলার জট কাটাতে সুপ্রিম কোর্টের গঠিত ইন্দু মালহোত্রা কমিটিকে ফের চিঠি পাঠাল সংগ্রামী যৌথ মঞ্চ। আগামী সপ্তাহে বৈঠকের আর্জি জানিয়ে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তাঁর অভিযোগ, শীর্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও কমিটি একপাক্ষিক ভাবে শুধুমাত্র সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করছে এবং কর্মচারী সংগঠনগুলির সঙ্গে আলোচনা এড়িয়ে চলেছে। এর আগে গত ১২ সেপ্টেম্বর নির্ধারিত বৈঠক বাতিল হওয়ায় সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল।

ফেসবুক পোস্টে ভাস্কর ঘোষ জানান, রোপা-২০০৯ অনুযায়ী সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সেই পেমেন্ট কীভাবে হবে এবং কার কত পাওনা, তা তদারকির জন্য এই কমিটি গঠিত হয়েছে। কিন্তু উভয় পক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা ছাড়া সঠিক তদারকি সম্ভব নয়। গণতান্ত্রিক কাঠামোর কথা মনে করিয়ে দিয়ে যৌথ মঞ্চের দাবি, অবিলম্বে কর্মচারী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ডেকে এই দীর্ঘস্থায়ী বকেয়া সমস্যার একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ সুরাহা করা হোক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *