বন্দেমাতরম নিয়ে কেন্দ্রের নয়া ফরমান! বঙ্কিম-রবীন্দ্র দ্বৈরথ তৈরির অভিযোগে সরব তৃণমূল
জাতীয় সঙ্গীতের আগে ‘বন্দেমাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে। তৃণমূলের দাবি, মোদি সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই বা এক কৃত্রিম বিভাজন তৈরির চেষ্টা করছে। গেরুয়া শিবিরের এই পদক্ষেপকে বাঙালি মনীষীদের প্রতি শ্রদ্ধার বদলে রাজনৈতিক চক্রান্ত হিসেবেই দেখছে বাংলার শাসকদল।
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মতে, বিজেপি পরিকল্পিতভাবে ‘বন্দেমাতরম’ বনাম ‘জনগণমন’ ন্যারেটিভ খাড়া করতে চাইছে। তিনি মনে করিয়ে দেন যে, গানের মূল্যায়ন নিয়ে রবীন্দ্রনাথের ব্যাখ্যার ওপর অমিত শাহ বা বিজেপি নেতৃত্ব হতে পারেন না। বঙ্গ সংস্কৃতিতে রাজনীতির বিষ ঢোকানোর এই প্রচেষ্টায় বাংলা কোনোভাবেই পা দেবে না বলে স্পষ্ট জানিয়েছে তৃণমূল।

