বন্ধুর বাড়িতেই তরুণীকে পাশবিক নিগ্রহ! গ্রেফতার ৩ – এবেলা

বন্ধুর বাড়িতেই তরুণীকে পাশবিক নিগ্রহ! গ্রেফতার ৩ – এবেলা

এবেলা ডেস্কঃ

ঠাকুরপুকুরে পূর্বপরিচিত বন্ধুর বাড়িতে গিয়ে ভয়াবহ শারীরিক নির্যাতনের শিকার হলেন ২২ বছর বয়সী এক তরুণী। অভিযোগ, গত ১২ জুলাই রাতে বন্ধু টিঙ্কুর বাড়িতে গেলে রাত আড়াইটে নাগাদ সে তাঁকে ধর্ষণ করে। সেই সময় টিঙ্কুর অপর দুই বন্ধু কৌশিক ও বাবাই তরুণীর শ্লীলতাহানি করে এবং বাধা দিলে তাঁর মোবাইল ফোনটি কেড়ে নেয়। নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে ঠাকুরপুকুর থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর দায়ের করেছে।

অভিযোগ পেয়েই দ্রুত পদক্ষেপ করে পুলিশ মূল অভিযুক্ত টিঙ্কু-সহ তিন যুবককেই গ্রেফতার করেছে। তরুণীর ছিনতাই হওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন সকালেই টিঙ্কুর বাড়িতে উপস্থিত হয়েছিল তার ওই দুই বন্ধু। নির্যাতিতার বয়ান রেকর্ড করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। পাশবিক এই নিগ্রহের ঘটনায় বাকি দুই অভিযুক্তের ভূমিকা ঠিক কতটা ছিল, বর্তমানে তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *