বাংলা থেকে বর্ষা বিদায়ের পালা! তার আগে আর কত দিন চলবে বৃষ্টি? – এবেলা

বাংলা থেকে বর্ষা বিদায়ের পালা! তার আগে আর কত দিন চলবে বৃষ্টি? – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলা থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হলেও এখনই বৃষ্টির হাত থেকে পুরোপুরি মুক্তি মিলছে না। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপ বলয় সক্রিয় রয়েছে, যা উত্তর-পূর্ব বিহার থেকে ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে আগামী কমপক্ষে তিন দিন ধরে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা আগামী কয়েক দিনও আংশিক বজায় থাকতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এখনও সক্রিয় থাকায় দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পঙে বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *