বাংলা-বিহার সীমানায় নৃশংসতা! ২ মহিলার ওপর দুষ্কৃতীর হামলা, উদ্ধার ১ জনের নিথর দেহ – এবেলা

বাংলা-বিহার সীমানায় নৃশংসতা! ২ মহিলার ওপর দুষ্কৃতীর হামলা, উদ্ধার ১ জনের নিথর দেহ – এবেলা

এবেলা ডেস্কঃ

মালদা: মালদার হরিশচন্দ্রপুরের দৌলতনগরে বাংলা-বিহার সীমানার কাছে এক মর্মান্তিক ও নৃশংস ঘটনার খবর সামনে এসেছে। বৃহস্পতিবার সকালে মাঠে ঘাস কাটতে গিয়ে দুষ্কৃতীর ভয়াবহ আক্রমণের শিকার হন দুই মহিলা। অভিযোগ, এক অজ্ঞাতপরিচয় যুবক তাঁদের পথ আটকে চরম অত্যাচার চালায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাধা দেওয়ার চেষ্টা করলে এক মহিলাকে বেধড়ক মারধর করে দুষ্কৃতী। তিনি কোনোমতে সেখান থেকে পালিয়ে গ্রামে গিয়ে খবর দেন। অন্যদিকে, অপর মহিলাকে নির্জন স্থানে টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় এবং পরবর্তীতে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ। পরে গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে হরিশচন্দ্রপুর থানা এবং বিহারের অহমেদাবাদ থানার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই ধর্ষণের বিষয়টি স্পষ্ট হবে। অভিযুক্তের সন্ধানে দুই রাজ্যের পুলিশই তল্লাশি অভিযান চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *