‘বাংলায় এসব করতে দেব না!’ দিল্লিতে ‘আরশোলা’ বিক্ষোভের জেরে গর্জে উঠে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ
দিল্লিতে বিদেশি শক্তির মদতে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টার তীব্র নিন্দা জানিয়ে কড়া বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পঞ্চমীর দিনে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেচোগ্রাম সমাজশিক্ষা কেন্দ্র ও ব্যবসায়ী সমিতির দুর্গাপুজোর শুভ সূচনা করতে গিয়ে তিনি স্পষ্টভাবে জানান, দেশকে দুর্বল করার এবং অশান্তি ছড়ানোর এমন চক্রান্ত দেশের মানুষ কখনোই মেনে নেবে না। জাতীয় রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করা এই ধরনের বিক্ষোভের কোনো আঁচ কোনোভাবেই পশ্চিমবঙ্গে পড়তে দেওয়া হবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন।
এদিন ককরোচ জনতা পার্টির বিক্ষোভ প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, দেশকে রক্ষায় আরও শক্ত হাতে এ জাতীয় প্রচেষ্টার মোকাবিলা করা প্রয়োজন। রাজ্যবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, বাংলায় এই ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। সেই সাথে এলাকার সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে পাঁশকুড়ার বিধায়ক সিন্টু সেনাপতির অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে তিনি নিশ্চিত করেন যে, উন্নয়নের পথে অর্থ কখনোই কোনো বাধা হয়ে দাঁড়াবে না এবং এলাকার অগ্রগতির ধারা অব্যাহত থাকবে।
