বাংলার শিল্পখরায় কি ফিরবে সুদিন! উদ্যোগ নিলেন তাপস রায় – এবেলা
July 11, 2026

এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গের শিল্পখরা কাটাতে এবং সিন্ডিকেট-তোলাবাজি বন্ধ করতে এবার বিশেষ উদ্যোগের কথা শোনালেন তাপস রায়। রাজ্যজুড়ে শিল্পের পরিবেশ তৈরিতে শিল্পপতিদের সরাসরি আমন্ত্রণ জানানোর পাশাপাশি বিনিয়োগ আনার ওপর জোর দিয়েছেন তিনি। লাক্স গ্রুপের ৬০০ কোটি টাকা বিনিয়োগ ও ৯ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়াকে শিল্পের নতুন পথ হিসেবে দেখছে রাজ্য।
উল্লেখ্য, গত কয়েক দশকে রাজ্যে শিল্পের বেহাল দশা ও হাজারো স্কুল বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতির মাঝে এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিল্পপতিদের ফিরিয়ে এনে বাংলার নবপ্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টিই এখন প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি রাজ্যের সাম্প্রতিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে জোর চর্চা চলছে।
