বালিতে মর্মান্তিক দুর্ঘটনা! এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই ফিরলেন নুসরত ভারুচা

বালিতে মর্মান্তিক দুর্ঘটনা! এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই ফিরলেন নুসরত ভারুচা

কাজের সূত্রে ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে বড় ধরণের দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা। শ্যুটিং শেষ করে ছুটি কাটানোর সময় ঘটে যাওয়া এই আকস্মিক ঘটনায় তাঁর মেরুদণ্ডে গুরুতর চিড় ধরেছে। প্রথমে বালির একটি স্থানীয় হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হলেও, আঘাতের তীব্রতা বেশি থাকায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বইতে ফিরিয়ে আনা হয়েছে। বিমানবন্দর থেকেই তাঁর শারীরিক অবস্থার ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

মুম্বইয়ের একটি হাসপাতালে এখন অভিনেত্রীর অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। নুসরতের টিম জানিয়েছে, চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর শারীরিক পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছেন। এই গুরুতর চোটের কারণে তাঁকে লম্বা সময় বিশ্রামে থাকতে হবে, যার ফলে তাঁর আগামী বেশ কিছু শুটিং ও পেশাগত কাজ স্থগিত রাখা হয়েছে। এই অপ্রত্যাশিত দুর্ঘটনা তাঁর আসন্ন প্রজেক্টগুলোতে বড় ধরনের প্রভাব ফেলতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *