বিগ বসের মঞ্চে রাজত্ব করতে আসছেন মৌনি রায়? ২০তম মরশুমে তারকাদের মেলা – এবেলা

এবেলা ডেস্কঃ
আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা, আগামী ৬ সেপ্টেম্বর থেকে ফিরছে সালমান খানের বহুলচর্চিত রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’। এবার শো শুরু হওয়ার আগেই সম্ভাব্য প্রতিযোগীদের নাম ঘিরে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। এই তালিকায় সবচেয়ে চর্চিত নাম টেলি ও বলিউড তারকা মৌনি রায়। স্বামী সূরজ নাম্বিয়ার সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের পরই বিগ বসের ঘরে মৌনির সম্ভাব্য পদার্পণ দর্শক মহলে তীব্র কৌতূহল বাড়িয়ে দিয়েছে। যদিও নির্মাতাদের সঙ্গে তাঁর যোগাযোগের খবর মিললেও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
তবে কেবল মৌনি নন, এবারের আসরে দেখা যেতে পারে একাধিক চর্চিত মুখকে। গীতা বসরা, শোয়িক চক্রবর্তী, রাজত বেদি এবং নীতি টেলরের নাম চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে খবর। তালিকায় আরও রয়েছে জন্নাত জুবের, সুনীল পাল, করণ পটেল ও জেনিফার উইঙ্গেটের নাম। পাশাপাশি অঞ্জলি অরোরা ও এলনাজ নোরৌজি বিগ বসের ঘরে প্রবেশ করছেন বলে দাবি করা হচ্ছে। আগামী ৬ সেপ্টেম্বর থেকে জিওহটস্টার ও কালার্স টিভিতে দেখা যাবে রিয়্যালিটি শোটি।
