বিজয় মিছিলে নিষেধাজ্ঞা, জারি ১৬৩ ধারা; ফল ঘোষণার আগে কড়া নির্দেশে কাঁপছে মেদিনীপুর!

বিজয় মিছিলে নিষেধাজ্ঞা, জারি ১৬৩ ধারা; ফল ঘোষণার আগে কড়া নির্দেশে কাঁপছে মেদিনীপুর!

ভোটগণনার চূড়ান্ত লগ্নে অশান্তি রুখতে নজিরবিহীন নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলাকে। সোমবার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার সময় রাজনৈতিক সংঘর্ষ ও রক্তপাত এড়াতে জেলা জুড়ে কড়া বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। জেলা শাসক ও পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী, গণনাকেন্দ্র সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের গতিবিধি এবং উৎসব পালনের ওপর একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

‘নো ফ্রাইং জোন’ ও বিজয় মিছিলে কোপ

পূর্ব মেদিনীপুর জেলার চারটি প্রধান মহকুমা—তমলুক, হলদিয়া, কাঁথি ও এগরার গণনা কেন্দ্রগুলোকে ‘নো ফ্রাইং জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই নির্দেশিকার ফলে গণনাকেন্দ্রের আশেপাশে কোনো রকম আতশবাজি বা বাজি ফাটানো যাবে না। এমনকি ফলাফল প্রকাশের পর কোনো রাজনৈতিক দলই বিজয় মিছিল বের করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে প্রশাসন। উত্তেজনার পারদ কমাতে ইতিমধ্যেই জেলা জুড়ে পুলিশের পক্ষ থেকে মাইকিং শুরু হয়েছে।

১৬৩ ধারা ও নিশ্ছিদ্র নিরাপত্তা

গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএস) ১৬৩ ধারা জারি করা হয়েছে, যা আগে ১৪৪ ধারা হিসেবে পরিচিত ছিল। এই সীমানার মধ্যে কোনো প্রকার জমায়েত বা যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। নজরদারির জন্য ড্রোনের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে ‘নো ফ্লাই জোন’ হিসেবে। মূলত জয়-পরাজয় ঘিরে বিগত বছরের রক্তক্ষয়ী অভিজ্ঞতার পুনরাবৃত্তি রোধ করতেই এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণের আগে এই কড়াকড়ি জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করলেও শান্তিশৃঙ্খলা বজায় রাখাই প্রশাসনের এখন প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *