বিদায় সংবর্ধনা নাকি বাণিজ্যিক ফন্দি! বেনিন ম্যাচ নিয়ে বিস্ফোরক প্রশ্ন মেসির? – এবেলা

বিদায় সংবর্ধনা নাকি বাণিজ্যিক ফন্দি! বেনিন ম্যাচ নিয়ে বিস্ফোরক প্রশ্ন মেসির? – এবেলা

এবেলা ডেস্কঃ

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে ঐতিহাসিক শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার ঠিক আগে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। ইতালির ক্রীড়া মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বেনিনের বিরুদ্ধে এই ফিফা ফ্রেন্ডলি ম্যাচটি নিয়ে খুশি ছিলেন না লিওনেল মেসি। তাঁর কেরিয়ারের বিদায়বেলায় তাঁকে সম্মান জানানোর আড়ালে ফুটবল ফেডারেশন তাঁর নাম ব্যবহার করে বিশাল অঙ্কমূল্যে অর্থ উপার্জন করতে চাইছে কি না, খোদ এমন প্রশ্নও তুলেছেন মহাতারকা। দলের কোচ লিওনেল স্কালোমিও এই আয়োজনের পরিকল্পনা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন।

জানা গেছে, বেনিন দল কোনো ফি ছাড়াই এই ম্যাচে খেলতে রাজি হয়েছে, কারণ তারা শুধু মেসির সঙ্গে ছবি তুলতে ইচ্ছুক। বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে হতে চলা এই বিশেষ ম্যাচে মেসির সঙ্গে বিদায় নেবেন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডিও। উল্লেখ্য, জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল এবং একাধিক ঐতিহাসিক ট্রফি জয়ী মেসির এই বিদায়ী মুহূর্তের দিকেই এখন তাকিয়ে বিশ্ব ফুটবলের কোটি কোটি অনুরাগী।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *