সরকারের প্রধান হিসেবে দীর্ঘ ২৫ বছরের সাফল্য! নরেন্দ্র মোদীকে অভিনন্দিত করে কেন্দ্রীয় মন্ত্রিসভার ঐতিহাসিক প্রস্তাব পাশ – এবেলা

সরকারের প্রধান হিসেবে দীর্ঘ ২৫ বছরের সাফল্য! নরেন্দ্র মোদীকে অভিনন্দিত করে কেন্দ্রীয় মন্ত্রিসভার ঐতিহাসিক প্রস্তাব পাশ – এবেলা

এবেলা ডেস্কঃ

২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে যাত্রাসুরুর পর থেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে একটানা ২৫ বছরের নিরবচ্ছিন্ন নেতৃত্ব পূর্ণ করলেন নরেন্দ্র মোদী। এই ঐতিহাসিক মাইলফলক উপলক্ষে তাঁকে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়ে বিশেষ প্রস্তাব পাশ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ‘দেশ ও নাগরিক সবার আগে’—এই মূলনীতিতে পরিচালিত তাঁর দীর্ঘ রাজনৈতিক সফর এবং জনকল্যাণমুখী ভাবনার স্বীকৃতিস্বরূপ এই উদ্যোগ নেওয়া হয়েছে। গুজরাটের পর পর তিনটি বিধানসভা নির্বাচন এবং দেশের তিনটি লোকসভা নির্বাচনে তাঁর বিপুল জয়, সাধারণ মানুষের অবিচল আস্থারই প্রতিফলন বলে প্রস্তাবে বিশেষভাবে উল্লেখ করা হয়।

কেন্দ্রীয় মন্ত্রিসভার এই প্রস্তাবে মোদীর ২৫ বছরের নেতৃত্বের ১০টি গুরুত্বপূর্ণ দিক ফুটিয়ে তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে জনধন, আধার ও ইউপিআই-এর মতো প্রযুক্তির সফল ব্যবহার, ৬০ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ৪ কোটির বেশি গৃহনির্মাণ এবং ২৫ কোটি মানুষকে দারিদ্র্যসীমা থেকে বের করে আনার সাফল্য। এছাড়া, নারী শক্তি বন্দন অধিনিয়ম, লাখপতি দিদি ও পিএম-কিষান প্রকল্পের মাধ্যমে সামাজিক ক্ষমতায়ন, জিএসটি কার্যকর ও জটিল আইন বাতিল করে প্রশাসনিক সংস্কার, এবং সার্জিক্যাল স্ট্রাইক থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মতো জাতীয় নিরাপত্তার একাধিক সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বের সাথে স্থান পেয়েছে। একইসাথে, ২০৪৭ সালের মধ্যে এক আত্মনির্ভর ও সমৃদ্ধ ভারত গঠনের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *