বিনামূল্যে বছরে ৩টি রান্নার গ্যাস! রাজ্য সরকারের মেগা ঘোষণায় বড় স্বস্তি – এবেলা
August 25, 2026

এবেলা ডেস্কঃ
লাগাতার এলপিজি-র মূল্যবৃদ্ধির চাপে দিশেহারা সাধারণ মধ্যবিত্তের জন্য এবার বড়সড় স্বস্তির খবর। রাজ্যের নাগরিকদের আর্থিক চাপ কমাতে বছরে ৩টি করে রান্নার গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার ঐতিহাসিক ঘোষণা করল রাজ্য সরকার। সরকারের এই নতুন পদক্ষেপে এক ধাক্কায় প্রায় ১ কোটি ২০ লক্ষ পরিবার দারুণভাবে উপকৃত হতে চলেছেন।
প্রকল্পের মূল বিষয় ও যোগ্যতা:
- টাকা ফেরত প্রক্রিয়া: গ্রাহকদের প্রথমে নির্ধারিত দামে সিলিন্ডার কিনতে হবে। পরবর্তীতে সেই ৩টি সিলিন্ডারের সমপরিমাণ অর্থ সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT-এর মাধ্যমে) ফেরত পাঠিয়ে দেওয়া হবে।
- যোগ্যতার মানদণ্ড: যে সমস্ত পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার নিচে, শুধুমাত্র তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাবেন।
- কোথায় চালু হচ্ছে: দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে এই জনমুখী প্রকল্প চালু করা হচ্ছে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী থলপতি বিজয় এই বিশেষ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। খুব শীঘ্রই প্রকল্পের সুবিধা বিতরণ শুরু হবে।
