বিশ্বব্যাংকের সহায়তায় ৪০ কোটির ভাসমান জেটি! রাজ্যের জলপথে বিরাট চমক – এবেলা

বিশ্বব্যাংকের সহায়তায় ৪০ কোটির ভাসমান জেটি! রাজ্যের জলপথে বিরাট চমক – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের জলপথ পরিবহণকে আরও আধুনিক করতে আজ উদ্বোধন হচ্ছে দশটি ভাসমান জেটির। বিশ্ব ব্যাংক ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। মেটিয়াবুরুজ জেটিতে এক অনুষ্ঠানের মাধ্যমে অত্যাধুনিক এই ফেরিঘাটগুলির সূচনা করবেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। নতুন এই জেটিগুলিতে যাত্রীদের জন্য প্রশস্ত বসার জায়গা, পরিচ্ছন্ন শৌচাগার এবং নির্দিষ্ট টিকিট কাউন্টারের মতো সবরকম অত্যাধুনিক সুবিধা থাকছে।

হাওড়ার বালি, কলকাতার মেটিয়াবুরুজ, হলদিয়ার কুকড়াহাটি সহ হুগলি ও উত্তর ২৪ পরগনার দশটি ঘাটে এই জেটিগুলি বসানো হয়েছে। প্রতিটি জেটি নির্মাণে চার থেকে সাড়ে চার কোটি টাকা খরচ হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, রাজ্যের জলপথ পরিবহণ ব্যবস্থাকে আগামী দিনে আরও শক্তিশালী ও জনপ্রিয় করে তোলাই রাজ্য সরকারের এই বিপুল বিনিয়োগের প্রধান উদ্দেশ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *