বোর্ড সচিবের এক মন্তব্যেই তোলপাড় বিসিসিআই! রোহিতকে কেন্দ্র করে প্রকাশ্যে আগরকরদের ক্ষোভ – এবেলা

বোর্ড সচিবের এক মন্তব্যেই তোলপাড় বিসিসিআই! রোহিতকে কেন্দ্র করে প্রকাশ্যে আগরকরদের ক্ষোভ – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের এক দিনের দলে রোহিত শর্মার ভবিষ্যৎ ঘিরে বিসিসিআই ও জাতীয় নির্বাচন কমিটির মধ্যে তীব্র অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলাকালীন নির্বাচক প্রধান অজিত আগরকর এবং প্রধান কোচ গৌতম গম্ভীর রোহিতকে স্পষ্ট জানিয়ে দেন যে ২০২৭ সালের বিশ্বকাপের পরিকল্পনায় তিনি নেই। এই অপমানজনক বার্তায় ক্ষুব্ধ হয়ে রোহিত বিসিসিআই শীর্ষকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। বিতর্ক এড়াতে বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া প্রকাশ্যে রোহিতের পাশে দাঁড়িয়ে জানান, তাঁর অবসরের কোনো সিদ্ধান্ত হয়নি এবং তিনি নিয়মিত অধিনায়ক হিসেবে খেলা চালিয়ে যাবেন।

সচিবের এই বিপরীতমুখী মন্তব্যে অত্যন্ত বিরক্ত ও ক্ষুব্ধ অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি। নির্বাচকদের মতে, বিসিসিআইয়ের এমন দ্বিমুখী অবস্থানের কারণে বোর্ডের অন্দরের তিক্ততা বাইরে চলে আসছে, যা ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তিকে চরম সঙ্কটে ফেলছে। পরিস্থিতি সামাল দিতে ও নির্বাচক, কোচ এবং বিসিসিআইয়ের মধ্যে সমন্বয় বজায় রাখতে ভিভিএস লক্ষ্মণকে ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ পদে নিয়োগের জোর জল্পনা শুরু হয়েছে। শীর্ষ মহলের এই টানাপোড়েন এখন ভারতীয় ক্রিকেট বোর্ডে এক নজিরবিহীন প্রশাসনিক সংকট তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *