ভাঙড় বিস্ফোরণ মামলায় শওকত মোল্লার বিরুদ্ধে যুক্ত হলো ইউএপিএ, সায় আদালতের – এবেলা

ভাঙড় বিস্ফোরণ মামলায় শওকত মোল্লার বিরুদ্ধে যুক্ত হলো ইউএপিএ, সায় আদালতের – এবেলা

এবেলা ডেস্কঃ

ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার বোমা বিস্ফোরণ মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে এবার কঠোর ইউএপিএ (Unlawful Activities Prevention Act) ধারা যুক্ত করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। শুক্রবার এনআইএ-র বিশেষ আদালতে এ বিষয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে।

এনআইএ-র তদন্তে উঠে এসেছে, নির্বাচনের আগে অশান্তি সৃষ্টি করতে বোমা তৈরি ও বিস্ফোরণের পেছনে মূল ষড়যন্ত্রকারী ছিলেন শওকত মোল্লা। কেবল বোমা তৈরির নির্দেশই নয়, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ লোপাট করার নির্দেশও তিনি দিয়েছিলেন বলে এনআইএ নিশ্চিত করেছে। তাঁকে এই মামলার ‘প্রধান সন্দেহভাজন পলাতক’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই বিস্ফোরণে ১ জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির এনআইএ তদন্তের দাবির পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে রাজ্য পুলিশের থেকে মামলাটি হাতে নেয় এনআইএ। তদন্তে নাম উঠে আসার পর শওকত বাংলাদেশে পালানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ওঠে। অবশেষে গত ৫ জুন কলকাতার চিংড়িঘাটা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে এনআইএ। পরবর্তীতে তাঁকে আদালতে হাজির করার সময় বিজেপি কর্মী ও স্থানীয় বিরোধীরা ব্যাপক বিক্ষোভ দেখায় এবং তাঁর ফাঁসির দাবি তোলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *