ভারত বয়কটের ডাক! ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তানে তোলপাড় – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ কি বয়কট করবে পাকিস্তান? প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফের সাম্প্রতিক মন্তব্যে এই জল্পনা এখন তুঙ্গে। ভারতের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক অস্থিরতার জেরে বাংলাদেশ ইতিমধ্যেই ভারতে খেলতে আসার বিষয়ে অনীহা প্রকাশ করেছে। বিসিবি এই মর্মে আইসিসি-কে চিঠি দিলেও জয় শাহরা সেই দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন।
এই পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কট করার পরামর্শ দিয়েছেন রশিদ লতিফ। এখন দেখার বিষয়, আইসিসি-র কড়া অবস্থানের মুখে পাকিস্তান শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়।

