ভোটগণনার ফুটেজই হাওয়া! নির্বাচন কমিশনকে চরম হুঁশিয়ারি দিয়ে কী বলল সুপ্রিম কোর্ট? – এবেলা

ভোটগণনার ফুটেজই হাওয়া! নির্বাচন কমিশনকে চরম হুঁশিয়ারি দিয়ে কী বলল সুপ্রিম কোর্ট? – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটগণনার সিসিটিভি ফুটেজ উধাও হওয়ার ঘটনায় চরম অস্বস্তিতে নির্বাচন কমিশন। শীর্ষ আদালতে কড়া ভর্ৎসনার মুখে পড়তে হলো কমিশনকে। ২০২৩ সালের কর্নাটক বিধানসভা নির্বাচনের শ্রীনগেরি কেন্দ্রের গণনা নিয়ে তৈরি হয় জটিলতা। প্রথমে এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী টিডি রাজেগৌড়াকে জয়ী ঘোষণা করা হলেও, পরবর্তীতে বিজেপি প্রার্থী ডিএন জীবারাজের আবেদনে পুনর্গণনা হয়। দ্বিতীয়বারের গণনায় ২০১ ভোটে জয়ী ঘোষিত হন বিজেপি প্রার্থী। এরপরই এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গণনার ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কংগ্রেস প্রার্থী।

মামলার শুনানিতে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সঞ্জীব সচদেবের বেঞ্চ সিসিটিভি ফুটেজ তলব করতেই বিপত্তি বাধে। নির্বাচন কমিশন আদালতকে জানায় যে গণনার ফুটেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। কমিশনের এই ব্যাখ্যাকে স্রেফ ‘অজুহাত’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে শীর্ষ আদালত। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ বরদাস্ত করা হবে না। আগামী শুনানির মধ্যে সংগৃহীত সমস্ত ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বেঞ্চ, অন্যথায় কঠোর হস্তক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলে কমিশনের এই ভূমিকা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *