ভোটের আগে সন্দেশখালিতে ভোলবদল, কোথায় উধাও শাহজাহানের দুর্ধর্ষ বাইক বাহিনী?

ভোটের আগে সন্দেশখালিতে ভোলবদল, কোথায় উধাও শাহজাহানের দুর্ধর্ষ বাইক বাহিনী?

সন্দেশখালির একদা দাপুটে নেতা শেখ শাহজাহান বর্তমানে কারাবন্দি হওয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তাঁর অনুগামী বাহিনী কার্যত দিশেহারা হয়ে পড়েছে। এলাকা দাপিয়ে বেড়ানো সেই কুখ্যাত ‘বাইক বাহিনী’র অস্তিত্ব এখন আর দেখা যাচ্ছে না, যা সাধারণ মানুষের মধ্যে যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি বিরোধী শিবিরে স্বস্তি ফিরিয়েছে। শাহজাহানের ভাই আলমগির থেকে শুরু করে শিবু হাজরা ও উত্তম সরদারের মতো প্রধান সহযোগী এবং বাহিনীর নিয়ন্ত্রকরা জেলবন্দি বা শর্তাধীন জামিনে থাকায় এই গোষ্ঠীর চেইন অফ কমান্ড পুরোপুরি ভেঙে পড়েছে। ফলে ভোটের মুখে সন্দেশখালি, হাসনাবাদ বা মিনাখাঁয় বুথ দখল বা ভোটারদের হুমকির মতো পুরোনো চিত্রটি আর দেখা যাচ্ছে না।

গত লোকসভা নির্বাচনেই শাহজাহানের অনুপস্থিতির প্রভাব ব্যালট বাক্সে প্রতিফলিত হয়েছিল, যেখানে তাঁর গড়ে বিজেপি প্রায় ৮ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে ছিল। বর্তমানে তৃণমূল প্রার্থী ঝর্ণা সরদারকে ঘিরে দলের অন্দরে সৃষ্ট ক্ষোভ এবং এই পেশিশক্তি ভিক্তিক বাহিনীর নিষ্ক্রিয়তা শাসক দলের ভোটব্যাঙ্কে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বাহিনীবিহীন এই পরিবেশে সাধারণ ভোটাররা কতটা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সেদিকেই এখন নজর সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *