ভোটের মুখে বঙ্গে রেকর্ড ৭ লক্ষ নতুন ভোটার, আপনি তালিকায় আছেন তো!

ভোটের মুখে বঙ্গে রেকর্ড ৭ লক্ষ নতুন ভোটার, আপনি তালিকায় আছেন তো!

আসন্ন বিধানসভা নির্বাচন শুরুর চার দিন আগে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় প্রায় ৭ লক্ষ নতুন নাম যুক্ত করার কথা জানাল নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটগ্রহণের প্রাক্কালে এই পরিসংখ্যান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। কমিশনের তথ্য অনুযায়ী, নতুন অন্তর্ভুক্ত ভোটারদের মধ্যে ৩.২২ লক্ষ জন আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য প্রথম দফার নির্বাচনে এবং ৩.৮৮ লক্ষ ভোটার ২৯ এপ্রিল আয়োজিত দ্বিতীয় দফার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নতুন এই সংযোজনের ফলে বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৮২ লক্ষ ৫১ হাজার ৮ জন। তবে এই সংখ্যা অপরিবর্তিত থাকছে না। নির্বাচন কমিশন জানিয়েছে, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী প্রথম দফার ১৫২টি কেন্দ্রের ক্ষেত্রে ২১ এপ্রিল এবং দ্বিতীয় দফার কেন্দ্রের জন্য ২৭ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালের নিষ্পত্তি হওয়া নামগুলোও ভোটার তালিকায় যুক্ত হতে পারে। ফলে নির্বাচনের ঠিক আগে ভোটারের সংখ্যায় আরও কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *