মক্কায় ইতিহাসে প্রথম এয়ার অ্যালার্ট, হুথি সংঘাতের আঁচে কাঁপল সৌদি – এবেলা

এবেলা ডেস্কঃ
September 16, 20261:48 pm
পশ্চিম এশিয়ার যুদ্ধাবস্থার রেষ এবার গিয়ে পৌঁছাল ইসলাম ধর্মের পবিত্রতম শহর মক্কায়। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একের পর এক ড্রোন ও মিসাইল হামলার জেরে মঙ্গলবার সৌদি আরবের মক্কা, জেড্ডা এবং তাইফ শহরে সম্ভাব্য আকাশপথের হামলার তীব্র সতর্কতা জারি করে সৌদি সিভিল ডিফেন্স।
ইতিহাসে এই প্রথম পবিত্র মক্কা শহরে কোনো বিমান বা মিসাইল হামলার আশঙ্কায় এয়ার অ্যালার্ট জারি করা হলো। তবে জরুরি পরিস্থিতি বিশ্লেষণের পর সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।
সৌদি প্রশাসন সূত্রে জানা গেছে, মক্কায় কোনো ধরনের হামলা হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। তবে হুথিদের আগ্রাসী তৎপরতা সরাসরি মক্কার মতো স্পর্শকাতর এলাকায় পৌঁছে যাওয়ায় পুরো অঞ্চলের সীমান্ত ও আকাশপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
