মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে সফর, চালক-কন্ডাক্টরদের জন্য নির্দেশিকা জারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর!

মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে সফর, চালক-কন্ডাক্টরদের জন্য নির্দেশিকা জারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর!

রাজ্যের নারী সুরক্ষা ও অধিকার সুনিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে (এসি ও নন-এসি) মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এই নতুন সিদ্ধান্তকে সফলভাবে বাস্তবায়িত করতে পরিবহণ দফতরের পক্ষ থেকে ইতিমিধ্যেই একটি কড়া ও সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে।

স্মার্ট কার্ড ও বিকল্প ব্যবস্থা

সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য মহিলা যাত্রীদের ‘ডিজিটাল স্মার্ট কার্ড’ প্রদান করা হবে। তবে যতদিন না পর্যন্ত আবেদনকারীরা এই নির্দিষ্ট স্মার্ট কার্ড হাতে পাচ্ছেন, ততদিন সাময়িক ব্যবস্থা হিসেবে যেকোনো সরকারি পরিচয়পত্র দেখিয়েই বাসের কন্ডাক্টরের কাছ থেকে ‘জিরো ভ্যালু’ টিকিট সংগ্রহ করে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। ফলে ১ জুন থেকেই কোনো রকম জটিলতা ছাড়াই সমস্ত মহিলা এই পরিষেবার আওতাভুক্ত হতে পারবেন।

কড়া নজরদারি ও কন্ডাক্টরদের বিরুদ্ধে ব্যবস্থা

বিনামূল্যে যাতায়াতের এই সিদ্ধান্তের পর যাতে রাস্তায় মহিলা যাত্রীদের কোনো হেনস্থার শিকার হতে না হয়, তার জন্য কড়া হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। অনেক সময় মহিলা যাত্রী দেখলে স্টপেজে বাস না থামানো বা যাত্রী তোলায় অনীহা দেখানোর মতো অভিযোগ ওঠে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট বাসের চালক ও কন্ডাক্টরের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে। পুরো ব্যবস্থাটি সঠিকভাবে কার্যকর হচ্ছে কি না, তা পরীক্ষা করতে পরিবহণ দফতরের পরিদর্শকদের (ইনস্পেক্টর) মাধ্যমে আকস্মিক পরিদর্শনের (সারপ্রাইজ ভিজিট) বিশেষ ব্যবস্থাও রাখা হচ্ছে। সরকারের এই কল্যাণমুখী সিদ্ধান্তের ফলে কর্মজীবী মহিলা থেকে শুরু করে সাধারণ ছাত্রীদের যাতায়াতের খরচ যেমন একধাক্কায় বহুলাংশে কমবে, তেমনই গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *