মহুয়ার গ্রেপ্তারি পরোয়ানায় স্বস্তি! হাই কোর্টের বড় নির্দেশ – এবেলা

মহুয়ার গ্রেপ্তারি পরোয়ানায় স্বস্তি! হাই কোর্টের বড় নির্দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা হাই কোর্টে সাময়িক স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নিম্ন আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ওপর আগামী ৩১ আগস্ট বা পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট। সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, এই পরোয়ানার ভিত্তিতে সাংসদের বিরুদ্ধে আপাতত কোনো কঠোর আইনি পদক্ষেপ করা যাবে না। আগামী ২৭ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

মহুয়ার বিরুদ্ধে হিংসায় উসকানি, ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং বিতর্কিত মন্তব্যের অভিযোগে কৃষ্ণনগর জেলা আদালতে মামলা দায়ের হয়েছিল। নিম্ন আদালত তাঁকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেও তিনি উপস্থিত না থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এর বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হন মহুয়া। শুনানিতে তাঁর আইনজীবী জানান, এই বিচার প্রক্রিয়া করার এক্তিয়ার নিম্ন আদালতের নেই, এটি এমপি-এমএলএ আদালতের আওতাধীন। আদালত সূত্রে জানা গেছে, এই মামলার পরবর্তী আইনি পদক্ষেপের দিকেই এখন সবার নজর রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *