মাত্র সাত মাসেই ছাঁড়াল ছ’হাজার! দক্ষিণ ২৪ পরগনায় হু হু করে বাড়ছে সাপের আতঙ্ক! – এবেলা

মাত্র সাত মাসেই ছাঁড়াল ছ’হাজার! দক্ষিণ ২৪ পরগনায় হু হু করে বাড়ছে সাপের আতঙ্ক! – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ ২৪ পরগনা জেলায় সাপের উপদ্রব ভয়াবহ রূপ ধারণ করেছে। চলতি বছরের প্রথম সাত মাসেই জেলাজুড়ে ছয় হাজারের বেশি মানুষ সর্পদংশনের শিকার হয়েছেন, যা গত বছরের তুলনামূলক পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে। চিকিৎসকদের মতে, একটানা বৃষ্টির ফলে নিচু এলাকার সাপের বাসাগুলিতে জল জমে যাওয়ায় কালাচ, কেউটে এবং চন্দ্রবোড়ার মতো বিষধর সাপগুলি নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে ও মানুষের ঘরে ঢুকে পড়ছে। এর ফলে বিগত বছরগুলির তুলনায় এ বছর আক্রান্তের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, জেলার ক্যানিং মহকুমা হাসপাতালে সর্বাধিক বারোশোর বেশি রোগী চিকিৎসা করিয়েছেন এবং সেখানে অন্তত সাতজনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়া বারুইপুর ও জয়নগরের পদ্মেরহাট হাসপাতালেও শত শত মানুষ সর্পদংশনের চিকিৎসা নিয়েছেন। সর্প বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এ বছর বর্ষার শুরুতেই কালাচ সাপের উপদ্রব উদ্বেগজনকভাবে বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য আধিকারিকরা রাতে ঘুমের সময় অবশ্যই মশারি ব্যবহার করার এবং গ্রামীণ এলাকায় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *