মানচিত্রে বড় পরিবর্তন? হরমুজ প্রণালীকে এবার আমেরিকার নতুন ভূখণ্ড দাবি ট্রাম্পের! – এবেলা

এবেলা ডেস্কঃ
আন্তর্জাতিক রাজনীতির উত্তাপ এক ধাক্কায় বাড়িয়ে দিয়ে হরমুজ প্রণালীকে ‘আমেরিকার নতুন ভূখণ্ড’ হিসেবে দাবি করে বসলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ হরমুজ প্রণালীর একটি মানচিত্র পোস্ট করেন তিনি। সেই পোস্টের মাধ্যমেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথটিকে সরাসরি আমেরিকার নিজস্ব ভূখণ্ড হিসেবে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই বিতর্কিত পদক্ষেপে বিশ্বজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পারস্য উপসাগরের উপকণ্ঠে অবস্থিত এই হরমুজ প্রণালী বিশ্বজুড়ে খনিজ তেল পরিবহনের অন্যতম প্রধান ও সংবেদনশীল রুটের একটি। বিশ্ব অর্থনীতি ও তেল বাণিজ্যের ক্ষেত্রে ট্রাম্পের এই আকস্মিক ও বিতর্কিত দাবির প্রভাব ঠিক কতটা মারাত্মক হতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই নতুন করে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। তবে বিশ্ব রাজনৈতিক অঙ্গনে তীব্র তোলপাড় ও শোরগোল শুরু হলেও, মার্কিন প্রেসিডেন্টের এমন অভূতপূর্ব পদক্ষেপর জবাবে ইরানের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
