মানুষের মন জয় করতে সর্বস্তরে পৌঁছানোর বার্তা! বঙ্গে এসে আরএসএস প্রধান মোহন ভাগবতের নিশানায় কোন বড় কৌশল? – এবেলা

মানুষের মন জয় করতে সর্বস্তরে পৌঁছানোর বার্তা! বঙ্গে এসে আরএসএস প্রধান মোহন ভাগবতের নিশানায় কোন বড় কৌশল? – এবেলা

এবেলা ডেস্কঃ

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে আরও বেশি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এবং সর্বস্তরের মানুষের মন জয় করার কড়া বার্তা দিলেন সংঘ প্রধান মোহন ভাগবত। তিন দিনের রাজ্য সফরে এসে বর্ধমানের উল্লাস উপনগরিতে মধ্য প্রান্তের কার্যালয়ে আয়োজিত রুদ্ধদ্বার বৈঠকে এই নির্দেশ দেন তিনি। শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকে মূলত সংঘের সাংগঠনিক রদবদল, শাখা বিস্তার এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠনের পরিধি বাড়ানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে কাজের অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন সংঘ প্রধান।

সূত্রের খবর, এই সফরে তিনটি প্রান্তের স্বয়ংসেবকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি সেরেছেন মোহন ভাগবত। বৃহস্পতিবার কলকাতা হয়ে বর্ধমানে পৌঁছানোর পর এক স্বয়ংসেবক সমাবেশে যোগ দেন তিনি। এমনকি শুক্রবার সকালেও সংঘের প্রতিনিধিদের সঙ্গে শরীরচর্চায় অংশ নেন সংঘ প্রধান। আগামী দিনে সংগঠনের বিস্তার আরও ত্বরান্বিত করতে ডিসেম্বরে তাঁর ফের রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে। ওই সময় ব্রিগেডে লক্ষ কণ্ঠের গীতাপাঠ অনুষ্ঠানে তাঁর উপস্থিতি এবং বেশ কয়েকজন প্রবুদ্ধ নাগরিকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *