মোদী সাম্রাজ্যের পতনের শুরু, রাহুল একাই জিতলেন যুদ্ধ!

মোদী সাম্রাজ্যের পতনের শুরু, রাহুল একাই জিতলেন যুদ্ধ!

পার্লামেন্টে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে মহিলা সংরক্ষণ সংশোধনী বিল বাতিল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। এই বিল বাতিল হওয়াকে বিরোধী শিবিরের ঐক্য এবং রাহুল গান্ধীর নেতৃত্বের বড় সাফল্য হিসেবে বর্ণনা করেছেন শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত। তাঁর মতে, এই বিল বাতিলের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র রক্ষা পেয়েছে এবং সংবিধানের প্রকৃত শক্তির জয় হয়েছে।

সঞ্জয় রাউত অভিযোগ করেছেন যে, মহিলা সংরক্ষণের আড়ালে বিজেপি আসন পুনর্নির্ধারণের মাধ্যমে রাজনৈতিক চক্রান্তের পরিকল্পনা করেছিল। তাঁর দাবি, এর লক্ষ্য ছিল দক্ষিণের রাজ্যগুলোকে দুর্বল করে উত্তর ভারতের নির্দিষ্ট কিছু রাজ্যের মাধ্যমে শাসনক্ষমতা কুক্ষিগত করা। পাশাপাশি বর্তমান কেন্দ্রীয় সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে রাউত বলেন, মাত্র ১৬ জন সাংসদের সংখ্যাগরিষ্ঠতার ওপর টিকে থাকা এই সরকারের পতন সময়ের অপেক্ষা। এছাড়া প্রতিটি রাজ্যে স্থানীয় ভাষাকে বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *