পারমাণবিক চুক্তি না হলেই ভয়াবহ হামলা! ট্রাম্পের চরম হুঁশিয়ারিতে কাঁপছে বিশ্ব

পারমাণবিক চুক্তি না হলেই ভয়াবহ হামলা! ট্রাম্পের চরম হুঁশিয়ারিতে কাঁপছে বিশ্ব

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই আগামী বুধবারের মধ্যে সমঝোতায় পৌঁছাতে তেহরানকে সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যারিজোনা থেকে ওয়াশিংটন ফেরার পথে সাংবাদিকদের তিনি স্পষ্ট জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে কোনো স্পষ্ট বোঝাপড়া না হলে ইরানের ওপর নতুন করে বিমান হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই কঠোর হুঁশিয়ারির ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

এই সংকট নিরসনের লক্ষ্যে আগামী সোমবার থেকে পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটিকে দুই দেশের মধ্যকার বিরোধ মেটানোর শেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। তবে আলোচনার আগেই ট্রাম্পের এমন আল্টিমেটাম কূটনৈতিক মহলে অস্বস্তি তৈরি করেছে। এদিকে কাতার ও তুরস্কের রাষ্ট্রপ্রধানরা উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন। তারা সতর্ক করে বলেছেন, এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়লে তা বিশ্ব অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে, তাই আলোচনার মাধ্যমেই সংকট সমাধানের গুরুত্বারোপ করেছেন তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *