মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার পাহাড় সফরে শুভেন্দু! – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম পাহাড় সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল, মঙ্গলবার তাঁর এই প্রথম উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। পাহাড়ের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা এবং আগামী দিনে পাহাড়ের সার্বিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়াই মুখ্যমন্ত্রীর এই সফরের মূল লক্ষ্য।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ কার্শিয়ংয়ের গোথেল মেমোরিয়াল স্কুলে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি একটি গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। এর পাশাপাশি পাহাড়ের আইনশৃঙখলা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি হাইভোল্টেজ বৈঠকও করবেন তিনি।
মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে কার্শিয়ং ও সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। পাহাড়ের মানুষ এবং রাজনৈতিক মহলও মুখ্যমন্ত্রীর এই প্রথম সফর থেকে কী নতুন ঘোষণা আসে, সেদিকেই তাকিয়ে রয়েছে।
