যন্তর মন্তর অভিযানে ধুন্ধুমার! ৩ প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ আটক দুই হাজার প্রতিবাদী, রাজধানীতে তুলকালাম – এবেলা

যন্তর মন্তর অভিযানে ধুন্ধুমার! ৩ প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ আটক দুই হাজার প্রতিবাদী, রাজধানীতে তুলকালাম – এবেলা

এবেলা ডেস্কঃ

শনিবার ককরোচ জনতা পার্টির (সিজিপি) যন্তর মন্তর অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নেয় রাজধানী দিল্লি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে দুপুর পর্যন্ত প্রায় দুই হাজার প্রতিবাদী আটক হয়েছেন। পুলিশি পদক্ষেপে তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পিনারাই বিজয়ন ও অরবিন্দ কেজরিওয়াল সহ বহু প্রথমসারির রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিত্বকে প্রিজন ভ্যানে তোলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কনট প্লেস ও যন্তর মন্তর চত্বরে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

বিক্ষোভের শুরুতেই মুম্বই ও গুরুগ্রাম থেকে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী এবং ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করা হয়। এছাড়াও এসএফআই নেত্রী ঐশী ঘোষ, সিপিআইএম নেতা এমএ বেবি ও বৃন্দা কারাট এবং আইনজীবী প্রশান্ত ভূষণ পুলিশের কড়া ব্যবস্থার মুখে পড়েন। আন্দোলনকারীদের একাংশ ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়। সিজিপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বর্তমান পরিস্থিতিকে ১৯৭৫ সালের জরুরি অবস্থার চেয়েও গুরুতর বলে অভিযোগ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *