যাত্রী ভোগান্তি কমাতে শিয়ালদহ থেকে চলবে ভোট স্পেশাল ট্রেন!

যাত্রী ভোগান্তি কমাতে শিয়ালদহ থেকে চলবে ভোট স্পেশাল ট্রেন!

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাধারণ যাত্রীদের যাতায়াত সহজ করতে রানাঘাট-লালগোলা রুটে বিশেষ ইএমইউ (EMU) ট্রেন পরিষেবা চালুর ঘোষণা করেছে পূর্ব রেল। ১৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই রুটে মোট ১৭টি ট্রিপ পরিচালনা করা হবে। ভোটের মরশুমে যাত্রীদের ভিড় সামাল দেওয়া এবং সুষ্ঠুভাবে গন্তব্যে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

নির্বাচন উপলক্ষে বাড়ি ফিরতে চাওয়া পরিযায়ী শ্রমিক সহ সাধারণ যাত্রীদের সুবিধার জন্য প্রতিদিন দুটি করে ট্রেন চলাচল করবে। প্রথম ট্রেনটি রানাঘাট থেকে সকাল ৭টা ৩২ মিনিটে ছেড়ে লালগোলা পৌঁছাবে সকাল ১০টা ৪২ মিনিটে এবং ফিরতি পথে বেলা ১১টা ৫০ মিনিটে লালগোলা থেকে ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে রানাঘাটে পৌঁছাবে। দ্বিতীয় ট্রেনটি দুপুর ৩টা ৩০ মিনিটে রানাঘাট থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে লালগোলায় পৌঁছাবে এবং সন্ধ্যা ৭টা ১০ মিনিটে লালগোলা থেকে রানাঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১০টা ১০ মিনিটে গন্তব্যে পৌঁছাবে। যাত্রাপথে প্রতিটি বিশেষ ট্রেন সকল স্টেশনেই থামবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *