যাদবপুর কাণ্ডে ৩ সদস্যের তদন্ত কমিটি, কাঠগড়ায় ‘বহিরাগতরা’ – এবেলা
August 21, 2026

এবেলা ডেস্কঃ
১৯ অগাস্টের অনভিপ্রেত ঘটনা খতিয়ে দেখতে ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তের নিরপেক্ষতা বজায় রাখতে কমিটির সব সদস্যকেই রাখা হয়েছে অন্য বিশ্ববিদ্যালয় থেকে। এই কমিটিতে রয়েছেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বাবাসাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং একজন পদস্থ আধিকারিক।
এদিকে যাদবপুর থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন অর্থাৎ বুধবার রাত ১২টার পর বেশ কয়েকজন বহিরাগত জোরপূর্বক বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করেছিল। সেই বহিরাগতদের ভূমিকা ও সার্বিক ঘটনা খতিয়ে দেখতেই এই বিশেষ পদক্ষেপ।
