যাদবপুরে ছাত্র সংঘর্ষে রণক্ষেত্র ক্যাম্পাস: হাইকোর্টের দ্বারস্থ মামলাকারী, পাল্টা মিছিলে উত্তপ্ত এলাকা – এবেলা

যাদবপুরে ছাত্র সংঘর্ষে রণক্ষেত্র ক্যাম্পাস: হাইকোর্টের দ্বারস্থ মামলাকারী, পাল্টা মিছিলে উত্তপ্ত এলাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে বামপন্থী ছাত্র সংগঠন (SFI, DSF) এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর সংঘর্ষকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। রাতভর বন্ধ গেটে ধাক্কাধাক্কি, ভাঙচুর, এমনকি আগুন লাগানোর মতো ঘটনাও ঘটে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। বাম সংগঠনগুলির দাবি, ABVP সদস্যরা ক্যাম্পাসে পড়ুয়াদের আটকে রেখে তাণ্ডব চালিয়েছে। অন্যদিকে, ABVP-র পাল্টা দাবি, অনুমোদহীন জিবি মিটিংয়ে তাদের ওপর পূর্বপরিকল্পিতভাবে আক্রমণ চালিয়েছে DSF ও SFI।

এই ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে ঘটনাটির দ্রুত শুনানির আর্জি জানান এক মামলাকারীর আইনজীবী। তবে আদালত সেই আবেদন গ্রহণ না করে নিয়ম মেনে নতুন মামলা দায়ের করার পরামর্শ দিয়েছে।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় প্রশাসনিক ও রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। প্রতিবাদে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের সামনে জমায়েতের ডাক দিয়েছে SFI-সহ বাম ছাত্র সংগঠনগুলি। একই সাথে গোলপার্কে পাল্টা জমায়েতের ডাক দিয়েছে ABVP।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *