যুবসাথী থেকে সরাসরি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

যুবসাথী থেকে সরাসরি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের ‘যুবসাথী’ প্রকল্পে নতুন মাত্রা যোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের আওতায় রাজ্যের ২১ থেকে ৪০ বছর বয়সী শিক্ষিত বেকারদের মাসিক ১৫০০ টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে, যা গত মার্চ মাস থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হয়েছে। এই আর্থিক সহায়তার পাশাপাশি এবার এই প্রকল্পের আওতাভুক্তদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কোচবিহারের মাথাভাঙ্গায় এক নির্বাচনী প্রচার সভায় মুখ্যমন্ত্রী জানান, ‘যুবসাথী’ প্রকল্পে আবেদনকারীদের চাকরির বিষয়টি সরকার গুরুত্ব সহকারে দেখছে। যেসব আবেদনকারী প্রশাসনিক জটিলতার কারণে ভাতা পেতে বিলম্বের সম্মুখীন হচ্ছেন, খুব দ্রুত তাঁদের সমস্যার সমাধান করা হবে এবং সংশ্লিষ্টদের কর্মসংস্থানের ব্যবস্থাও নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পাঁচ বছর মেয়াদী এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ও শহরতলির তরুণ প্রজন্মের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রাথমিক লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *