রথের দিন কি মাটি হবে আনন্দ! রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাসে কী জানাল হাওয়া অফিস? – এবেলা

এবেলা ডেস্কঃ
সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টির দাপট বজায় থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রথযাত্রার দিনও উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে বর্ষার প্রভাব বেশি থাকবে। উত্তরবঙ্গের তিন জেলায় অতি ভারী বৃষ্টির জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে।
কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে রথযাত্রার দিন বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বুধবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতির আশা থাকলেও সপ্তাহজুড়ে আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকার আশঙ্কা প্রবল।
