শিল্পায়নের নতুন দিগন্ত: টাটা-বিড়লাদের ফেরাতে হাত-পা ধরতে রাজি শিল্পমন্ত্রী! – এবেলা
July 11, 2026

এবেলা ডেস্কঃ
ডানকুনিতে ৬০০ কোটি টাকা বিনিয়োগে তৈরি হচ্ছে ‘লাক্স কোজি’-র বিশাল উৎপাদন ইউনিট। শনিবার এই প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে শিল্পমন্ত্রী তাপস রায় জানান, এই মেগা প্রকল্পে ৯ হাজার কর্মসংস্থান হবে। পাশাপাশি ২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে জোর দেওয়া হয়েছে। পুজোর আগেই রাজ্যে আরও পাঁচটি বড় শিল্প প্রকল্প শুরু হতে চলেছে বলে তিনি আশ্বস্ত করেন।
পূর্ববর্তী সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, অতীতে শিল্প নীতি ও ল্যান্ড ব্যাংকের অভাবে রাজ্যে মেধা ও পুঁজির পাচার হয়েছে। তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে। রাজ্যের নতুন প্রজন্মের ভবিষ্যতের কথা ভেবে শিল্পমন্ত্রী ঘোষণা করেন, প্রয়োজনে টাটা ও বিড়লার মতো শিল্পপতিদের দুয়ারে গিয়ে হাত-পা ধরে হলেও তাঁদের বাংলায় ফিরিয়ে আনতে সচেষ্ট হবেন তিনি।
