রবিবার টানা ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু! জানুন বিকল্প পথ – এবেলা
July 11, 2026

এবেলা ডেস্কঃ
আগামী ১২ জুলাই রবিবার টানা ১৬ ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতুতে। কলকাতা পুলিশ জানিয়েছে, সেতুর স্বাস্থ্য রক্ষার্থে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলবে। গাড়ি চললে এই কাজ বিপজ্জনক হতে পারে। তাই সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে গাড়ি ঢোকা নিষিদ্ধ হয়েছে।
যাত্রীদের সুবিধার্থে বিকল্প রুটের ব্যবস্থা করেছে ট্রাফিক কন্ট্রোল। হাওড়াগামী গাড়িগুলোকে হেস্টিংস ক্রসিং ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যান্য রাস্তার যানবাহনগুলোকেও নির্দিষ্ট পয়েন্ট থেকে ঘোরানো হবে। দিনটি রবিবার হওয়ায় যাত্রীদের বিশেষ সমস্যা হবে না বলেই পুলিশের আশা। পরে পরিস্থিতি স্বাভাবিক হবে।
