রহস্যময় মৌসুমী বায়ুর দাপট! দক্ষিণবঙ্গের ৯ জেলায় বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সতর্কতা – এবেলা

রহস্যময় মৌসুমী বায়ুর দাপট! দক্ষিণবঙ্গের ৯ জেলায় বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সতর্কতা – এবেলা

এবেলা ডেস্কঃ

নিম্নচাপ সরে গেলেও আপাতত কাটছে না বৃষ্টির আমেজ। আলিপুর আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে নিম্নচাপের প্রভাব কমে গেলেও সক্রিয় মৌসুমী বায়ুর কারণে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদীয়ায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। এছাড়া ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুতের জোরালো সম্ভাবনা রয়েছে। অন্যদিকে তিলোত্তমা কলকাতার আকাশে মেঘ-রোদের লুকোচুরি খেলা চললেও দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার দাপট এখনও অনেকটাই বেশি। পাহাড় ও তৎসংলগ্ন এলাকাগুলোতে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বর্ষণ অব্যাহত থাকবে। তবে আবহাওয়াবিদদের মতে, চলমান এই অস্বস্তিকর ও স্যাঁতসেঁতে পরিস্থিতির খুব দ্রুত পরিবর্তন ঘটতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার থেকেই সমগ্র রাজ্য জুড়ে আবহাওয়ার ইতিবাচক উন্নতি ঘটবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *