রাশিয়া নীতিতে ট্রাম্পের বড় ইউ-টার্ন, স্বস্তিতে ভারত!

রাশিয়া নীতিতে ট্রাম্পের বড় ইউ-টার্ন, স্বস্তিতে ভারত!

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির বিষয়ে আরোপিত কঠোর নিষেধাজ্ঞা থেকে সরে এসে ভারতকে এক মাসের বিশেষ ছাড় দিয়েছে মার্কিন ট্রাম্প প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, ১৭ এপ্রিল বা তার আগে লোড করা রুশ জ্বালানি তেল ১৬ মে পর্যন্ত কোনো বাধা ছাড়াই গ্রহণ করতে পারবে আমদানিকারক দেশগুলো। বিশ্ববাজারে তেলের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি সামাল দেওয়ার লক্ষ্যে ওয়াশিংটন এই নমনীয় অবস্থান নিয়েছে।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ভারত। নিজস্ব জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে রাশিয়া থেকে প্রায় ৩ কোটি ব্যারেল তেলের অর্ডার দিয়েছে দেশটি। এই বিশেষ সময়সীমা রিলায়েন্সের মতো বড় ভারতীয় সংস্থাগুলোর দুশ্চিন্তা কমাবে। তবে রাশিয়ার ক্ষেত্রে ছাড় দিলেও ইরানের জ্বালানি বাণিজ্যের ওপর কঠোর অবস্থান বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন মার্কিন পার্লামেন্টের ডেমোক্র্যাট সদস্যরা। তাদের মতে, এর ফলে ইউক্রেন যুদ্ধে লিপ্ত রাশিয়ার কোষাগার সমৃদ্ধ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *