রাষ্ট্রসংঘে বড় বদল চাই, ভারতের দাবির পরেই কেন কাঁপছে বিশ্ব?

রাষ্ট্রসংঘে বড় বদল চাই, ভারতের দাবির পরেই কেন কাঁপছে বিশ্ব?

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামোকে সেকেলে ও বৈশ্বিক বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করে এর আমূল সংস্কারের দাবি জানিয়েছে ভারত। মঙ্গলবার নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে আয়োজিত আন্তঃসরকার আলোচনা সভায় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন, ১৯৪৫ সালের আদলে গঠিত এই কাঠামো আজ অচল। বর্তমানে নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের (আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও চিন) হাতে কুক্ষিগত ভেটো ক্ষমতা বিশ্বমঞ্চে ভারসাম্যহীনতা ও বৈষম্য তৈরি করছে। ভারতের মতে, এই একপাক্ষিক ক্ষমতা কেবল সদস্য দেশগুলোর সংকীর্ণ স্বার্থ উদ্ধারের হাতিয়ার হয়ে উঠেছে, যা পুরো সংস্থার গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

কেবল অস্থায়ী সদস্যের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রকৃত সংস্কার সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছে ভারত। পি হরিশের দাবি, দীর্ঘদিনের দাবি অনুযায়ী নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ নিশ্চিত করার পাশাপাশি ভেটো ক্ষমতার যথাযথ বিস্তৃতি ঘটাতে হবে। ১৯৬০-এর দশকে একবার নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ করা হলেও তাতে স্থায়ী সদস্যদের প্রভাবই বরং বৃদ্ধি পেয়েছিল। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই পুরনো কাঠামোর পরিবর্তন ছাড়া বিশ্বশান্তি রক্ষা আসাম্ভব বলে মনে করে দিল্লি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *